মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারো সড়কে আগুন দিয়েছে।
/ ২২১ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারো সড়কে আগুন দিয়েছে।

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়ার অংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল হয়েছে।

শনিবার  (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার ছদাহা মিঠার দোকান এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ মশাল মিছিল করেন আরেক মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের অনুসারীরা। মশাল মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম-১৫ আসনে জনগণের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানকে বঞ্চিত করে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমান চেয়ারম্যানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।

বিভিন্ন নেতা-কর্মীরা   বলেন, চট্টগ্রাম–১৫ আসনে ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে, যা আমরা মানতে পারছি না। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা  বলেন দুঃসময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুজিবুর রহমান চেয়ারম্যান অনেক ত্যাগ স্বীকার করেছেন। ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন। তবু কোনো আপস করেননি। এমন একজন ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হয়েছেন। আমরা যে নেতাকে সংকটের সময় পাশে পাই, তাঁকেই মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page