সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
চন্দ্রা সরকারি কলেজের শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
/ ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

চন্দ্রা সরকারি কলেজের শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চন্দ্রা সরকারী কলেজের শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসুচী পালন করে।
মানববন্ধন সুত্রে জানা যায়, চন্দ্রা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন গত সোমবার দুপুরে বাড়ী থেকে কলেজে পরীক্ষা দিতে আসার সময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করে। এঘটনার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক রুবাইয়া ইয়াছমিন,সেলিম জাহান, সাজেদুল আলম পলাশ, আনোয়ার হোসেন,এস এম খালিদ,আহত শিক্ষার্থীর বাবা আব্দুল জলিল,শিক্ষার্থী মুন্নি,শামীম হোসেন, সাহাদত হোসেন, সাকিব, শিমুল জোবায়ের প্রমুখ। এসময় কলেজের শিক্ষার্থীরা সাজ্জাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কলেজের দুইপাশের সিসি ক্যামেরা সচল করা এবং কলেজ গেইটের সামনে থেকে যানবাহন সরিয়ে রাখার দাবি জানান।

তারিখ-৩০-০১-২৫ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page