শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় মৃত্যু শয্যায় কৃষক, বিষ খাইয়ে গবাদি পশু হত্যা
/ ১৪৩ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় মৃত্যু শয্যায় কৃষক, বিষ খাইয়ে গবাদি পশু হত্যা

দাবি কৃতয় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে শরীয়তপুরে ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের শিলু বেপারী নামে এক কৃষককে পালং থানাধীন বুড়ির হাট বাজারে প্রকাশ্যে হামলা চালিয়েছেন এতে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে ওই সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে

গুরুতর আহত অবস্থায় শিলু বেপারীকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিলু বেপারীর ছেলে আবু তালিব বাদী হয়ে একই গ্রামের আক্তার বেপারী, আমিন বেপারী, কুদ্দুস বেপারী ও মোক্তার বেপারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২ জনের নামে বুধবার পালং মডেল থানায় এজাহার দায়ের করেছেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা শিলু বেপারীর ৩টি গবাদি পশুকে বিষ খাইয়েছে। এতে একটি গরু মারা গেছে। ভুক্তভোগি পরিবার, স্থানীয় সূত্র ও এজাহারের বিবরণে জানা গেছে, শিলু বেপারী তার নিজ জমিতে ঘর তুলতে গেলে কুদ্দুস বেপারী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করেন শিলু বেপারী। এতে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে সোমবার সকাল ১০ টায় কৃষক শিলু বেপারী স্থানীয় বুড়িরহাট বাজারে দুধ বিক্রি করতে গেলে তার উপর হামলা চালিয়ে রড দিয়ে বেদম পিটিয়ে বুকের হাড় ভেঙ্গে ফেলেন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page