শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
চান্দিনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত ।
/ ৩৪৬ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

চান্দিনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত ।

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এর নেতৃত্বে । প্রতিবাদ মিছিলে চান্দিনা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি চান্দিনা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে, চান্দিনা বিএনপি পার্টি অফিসের সামনে শেষ করেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ দুপুরে এবং গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন—চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, যুবদল নেতা মাওলানা আবুল খায়ের, উপজেলা কৃষক দল আহ্বায়ক মো. মফিজুল ইসলাম ও কেরনখাল ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো: আবুল হোসেন চৌধুরী, চান্দিনা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাতি দল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। প্রতিবাদ মিছিল শেষে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন সংক্ষিপ্ত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page