মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
জয়পুরহাটে যোগদানের তিন মাসেই দুই থানার ওসিসহ ৭ পরিদর্শকের বদলি
/ ২০৫ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে যোগদানের তিন মাসেই দুই থানার ওসিসহ ৭ পরিদর্শকের বদলি

জয়পুরহাট প্রতিনিধি

: তানজীদ হোসেন
যোগদানের ৩ মাস ১২ দিনের মাথায় জয়পুরহাটের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়। একই আদেশে আরও পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বদলির আদেশের কথা ওইদিন রাতে জানাজানি হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ের অফিস আদেশে বদলি হওয়া পুলিশ পরিদর্শকেরা হলেন- চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুলতান মাহমুদ, ক্রাইম শাখার পরিদর্শক মো. আনিছুর রহমান, সদর সার্কেলের পরিদর্শক মো. আরিফুল ইসলাম, কালাই থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান সরকার, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ও জয়পুরহাট থানার পরিদর্শক (অপারেশন) এসএম কামাল হোসাইন।
এই সাত পরিদর্শকের মধ্যে সুলতান মাহমুদকে জয়পুরহাট সদর সার্কেলের পরির্দশক, আনিছুর রহমানকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আরিফুল ইসলামকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাহবুবুর রহমান সরকারকে ক্রাইম শাখার পরিদর্শক, মইনুল ইসলামকে জয়পুরহাট আদালতের পরিদর্শক-২, মশিউর রহমানকে চকবরকত ফাঁড়ির ইনচার্জ ও এসএম কামাল হোসাইনকে কালাই থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়।
এর মধ্যে গত বছরের ১ অক্টোবর আক্কেলপুর থানার ওসি মইনুল ইসলাম ও ক্ষেতলাল থানার ওসি মশিউর রহমান যোগদান করেন। তারা দুজন মাত্র ৩ মাস ১২ ওসির দায়িত্ব পালন করলেন।
জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (ডিআইও-১) রুহানী এই আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, বদলির কারণ বলতে পারব না। এটি কর্মকর্তারা বলতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page