মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
জাজিরায় ইউএনও কার্যালয়ের কার্যক্রম নিয়ে স্থানীয়দের অভিযোগ, স্বচ্ছ তদন্তের দাবি
/ ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

জাজিরায় ইউএনও কার্যালয়ের কার্যক্রম নিয়ে স্থানীয়দের অভিযোগ, স্বচ্ছ তদন্তের দাবি

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলেছেন স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা ও রাজনৈতিক নেতারা। তারা দাবি করেছেন, ইউএনওর দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না এবং পৌরসভা ও উপজেলা প্রশাসনের কিছু কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে দুইটি পুকুরের বাউন্ডারি নির্মাণ
ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এবং পৌরসভা-সংক্রান্ত কিছু প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত সামগ্রীর মান ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

স্থানীয় এক ইউপি সদস্য বলেন, এই ধরনের অভিযোগ এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। সুষ্ঠু তদন্ত ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। তিনি আরও বলেন, অভিযোগগুলো যাচাই করতে প্রশাসনিকভাবে নজরদারি প্রয়োজন।
জাজিরা উপজেলার অভিযোগগুলো তদন্তের দাবি জানান।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনও কাবেরী রায় ৩০ দিনের ছুটির আবেদন করেছেন। স্থানীয়ভাবে কেউ কেউ দাবি করেছেন, তিনি নিয়মিত অফিস না করার কারণে দাপ্তরিক কাজে ভোগান্তি সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ইউএনওর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “অনেক সময় বিভিন্ন মহল থেকে চাপের মুখে কাজ করতে হয়।” তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করতে রাজি হননি।
আরেকজন পৌর কর্মকর্তা দাবি করেন, কিছু দাপ্তরিক কাজে অনিয়মের অভিযোগ উঠলেও সেগুলো আনুষ্ঠানিকভাবে তদন্তের আওতায় আনা প্রয়োজন।
ইউএনও কাবেরী রায়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ ভিত্তিহীন এবং প্রয়োজনে যথাসময়ে বিষয়টির জবাব দেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার রাস্তা নির্মাণ, হাট–বাজার রাজস্ব, বৃক্ষমেলা, বিদ্যুৎ ভাড়া, জন্ম নিবন্ধন প্রক্রিয়া—এসব ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।
এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page