শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
জাজিরায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
/ ৩১৮ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

জাজিরায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাজিরা গার্লস হাই স্কুল ও কলেজে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে প্রতিটি হলে কঠোর নজরদারি বজায় রাখা হয়। এসোসিয়েশনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকায় পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে সক্ষম হয়।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জানান, মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ায়। তিনি বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এদিকে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, অল্প সময়ের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হবে। তিনি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাঁদের মতে, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই মেধা বৃত্তি পরীক্ষা জাজিরা উপজেলায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page