শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
জুলাই গণহত্যা, আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল।
/ ১৯০ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ন

জুলাই গণহত্যা, আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল।

মো: মফিদুল ইসলাম সরকার (স্টাফ রিপোর্টার,বাংলাদেশ)
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যার বিচার ও আদালত প্রাঙ্গণে এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিতকরণ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর ২৪ ইং) বাদ জুমুআ, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্টপয়েন্ট মসজিদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি আবুল খয়েরের সভাপতিত্বে ও জেলা উত্তরের সভাপতি জাকির হুসাইন এর পরিচালনায় স্বাগত বক্তব্য পেশ করেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সভাপতি কাওছার আহমদ।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগষ্ট ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানকে নশ্বাৎ করতে তৎকালীন পেটুয়াবাহিনীর মাধ্যমে যে হত্যাকান্ড চালানো হয়েছে এর বিচার করতে হবে এবং জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রায়ীভাবে নিষিদ্ধ করত তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে ইস্কনকর্তৃক নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদে হামলাকারীদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সাথে সাথে সিলেটে ইসকনকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং ইসকনের ক্ষেত্রে প্রশাসন ও জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়ত জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, জমিয়ত নেতা সৈয়দ সালিম কাসেমী, সাবেক ছাত্রনেতা এড. রেজাউল করিম রেজা, জমিয়ত সিলেট উত্তরের প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সিলেট দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম, সিলেট মহানগর জমিয়তের ছাত্র বি. সম্পাদক লুৎফুর রহমান, যুব জমিয়ত নেতা আব্দুল করিম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ, প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page