শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
টেকনাফজুড়ে আতঙ্ক এমন বিস্ফোরণের শব্দ আগে শোনেনি
/ ৩৫০ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

টেকনাফজুড়ে আতঙ্ক এমন বিস্ফোরণের শব্দ আগে শোনেনি

 

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা একটানা বিস্ফোরণের শব্দের কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ শহর ও আশপাশের এলাকা। গতকাল মঙ্গলবার বিকেল থেকেই মিয়ানমারের অভ্যন্তর থেকে মর্টার শেল বর্ষণ ও ভারী গোলার বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। টেকনাফের নাফ নদীর তীরবর্তী এলাকাসহ সমগ্র উপজেলায় সারা রাতই বিস্ফোরণের শব্দ শুনেছেন বাসিন্দারা। এ সময় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিস্ফোরণের কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। বাসিন্দাদের অনেকে বলছেন, এমন বিস্ফোরণের শব্দ আগে শোনেননি তাঁরা।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ায় রোহিঙ্গা নাগরিকদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে দেশত্যাগের জন্য সীমান্তে জড়ো হয়েছেন বলে সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন। তবে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

জানা যায়, নাফ নদীর ওপারে মংডু শহরের নিকটবর্তী খায়েনখালী খালসহ কয়েকটি এলাকার আশপাশে রোহিঙ্গারা জড়ো হয়েছে। এরা সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সীমান্ত এলাকার লোকজন। গতকাল বিকেল পাঁচটার পর থেকে আজ সকাল পর্যন্ত মিয়ানমারের কাউয়ারবিল ও পেরাংপুরু এলাকায় একের পর এক মর্টার শেল, বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেসব স্থানে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে।

সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, টেকনাফের চৌধুরীপাড়ার ট্রানজিট ঘাট, জালিয়াপাড়ার নাইট্যং পাড়া, কেরুনতলী, বরইতলীসহ বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিচ্ছে। সীমান্তের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page