সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু !
/ ২৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু !

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে সিহাব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। ২২ আগষ্ট বৃহস্পতিবার পৌর শহরের টাঙ্গন ব্রীজের নিচে গোসল করতে নেমে এ দুঘটনা ঘটে। সে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার সুমন সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিহাব তার এক বন্ধু সহ টাঙ্গন ব্রীজের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে। এ সময় দুজনেই পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে তাদের মধ্যে একজনকে স্রোতে ভেসে নদীর ধারে যেতে দেখলেও সিহাবকে দেখতে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাখানিক চেষ্টার পর সিহাবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর মো: মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page