সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!
Headline
Wellcome to our website...
ডিগ্রি পরীক্ষায় দেশসেরা বাগমারার শামীমাকে সংবর্ধনা প্রদান।
/ ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

ডিগ্রি পরীক্ষায় দেশসেরা বাগমারার শামীমাকে সংবর্ধনা প্রদান।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
ডিগ্রি পরীক্ষায় দেশসেরা গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শামীমা আক্তারকে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া সংবর্ধনা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসায় গিয়ে ডি.এম জিয়া আনুষ্ঠানিকভাবে শামীমা আক্তারকে এই সংবর্ধনা ও পুরষ্কার দিয়ে সম্মানিত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, তারেক জিয়ার প্রজন্ম দলের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু শামা মিষ্টার, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক ইউপি সদস্য আব্দুল কুদ্দস ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ।
উল্লেখ্য, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় পরীক্ষা দিয়ে সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করে সন্মিলিত মেধা তালিকায় দেশসেরা নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবউজ্জল কৃতিত্বের জন্য এই সংবর্ধনা দেওয়া হয়। শামীমা আক্তার দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি আবু বাককার সুজনের ছোট ভাই আব্দুর রাজ্জাকের স্ত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page