
ড্রীমল্যান্ড গেস্ট হাউজ থেকে ম্যানেজার শামিম পলাতক।
মো: ইমরান মোল্লা : গাজীপুর জেলায় কাশিমপুর থানা সংলগ্ন পানিশাইল এলাকায় জিরানী তে অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউজ । দীর্ঘ চার মাস ধরে ম্যানেজার পদে কর্মরত শামিন। অত্যাধিক বিশ্বাসের সহিত ছিলেন শামিন। তার নিকটে গচ্ছিত ছিলো নগত সাত লক্ষ তেইশ হাজার চার শত ষাট টাকা, সহ দুটি বাটন মোবাইল, এবং একটি স্মার্টফোন সহ প্রয়োজনীয় কাগজ পএ। সমস্থ কিছু কিছু নিয়ে পালিয়ে যান ম্যানেজার শামিম। গেস্ট হাউজে মালিকের দায়িত্বে ছিলেন মনির গাজী। মনির গাজীর অনুপস্থিতে গত ২০|১১|২০২৫ ইং তারিখে ম্যানেজার শামিম সকালে গেস্ট হাউজে প্রবেশ করেন। এবং একই দিনে বিকাল ৪:০০ ঘটিকার সময়ে গেস্ট হাউজ থেকে বের হয়। তার পর থেকে _ শামিম আর গেস্ট হাউজে প্রবেশ করেন নাই। অনেক যোগাযোগের ক্ষেএে ও তাকে আর খুজে পাওয়া যায় নি। এই বিষয় নিয়ে কাশিমপুর থানা অভিযোগ দায়ের করেন , ভুক্তভোগী মনির গাজী। প্রশাসনের নিকটে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী শামিম কে গ্রেফতার করে, আইনের আওতাভুক্ত করে বিচার কার্য সম্পর্ণ করার আহবান জানান মনির গাজী।

