
দাগনভূঞা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয় মেলা অনুষ্ঠিত।
জাহাঙ্গীর হোসেন ফেনী প্রতিনিধি।
ফেনী জেলায় দাগনভূঞাতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয় মিলা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর সোমবার, সকালে আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার আয়োজন করা হয়।
মহান বিজয় দিবসের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় , এবং জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এবং বিজয় মেলা ও চারু, কারু প্রতিযোগিতায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
মহান বিজয় দিবস ও বিজয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স. ম আজহারুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা ভূমি অফিসার মোঃ শাহেদুল আলম
ও দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষি কর্মকর্তা । ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রমূখ।
এ সময় অতিথিরা দিনব্যাপী বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উক্ত বিজয় মেলায় চারু, কারু খাতা শীত কালীন পিঠা কৃষি সবজি ফলগাছ ও স্টলে স্থানীয় উৎপাদিত পণ্য রাখা হয়।

