বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বী এক কিশোরীকে ধর্ষণ
/ ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন

দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বী এক কিশোরীকে ধর্ষণ

সাইফুল ইসলাম ফাহাদ,উপ সম্পাদক:
কুমিল্লার দেবিদ্বারে সনাতন ধর্মের এক স্কুলছাত্রী (১৫) কে ধর্ষণের মামলায়
মোস্তফা নামের এক বিকাশ ও মোবাইল ফ্লেক্সিলোড দোকানদারকে কারাগারে
পাঠানো হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল
হাজতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর
গ্রামের নিজ বাড়ি থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর
বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন বলে
জানান অফিসার ইনচার্জ (ওসি) মো.নয়ন মিয়া। অভিযুক্ত মোস্তফা (৩৫) জয়পুর
গ্রামের মৃত আবদুল আওয়ালের মিয়ার ছেলে এবং ভুক্তভোগী ওই ছাত্রী একই গ্রামের বাসিন্দা।
মামলার এজহার ও থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী মোস্তফার মোবাইল
ফ্লেক্সিলোড দোকানে প্রায়ই আসা-যাওয়া করত। আসা-যাওয়ার এক পর্যায়ে
দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই
ছাত্রীকে একটি বিল্ডিংরুমে নিয়ে ধর্ষণ করে মোস্তফা। ধর্ষণের সময় মোবাইলে
একটি ভিডিও ধারণ করে রাখে মোস্তফা। পরবর্তীতে মোবাইলে ধারণ করা ভিডিও
ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে প্রায়ই ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করত। পরে এ ঘটনা ওই
ছাত্রী তার বাবা মাকে জানালে তার বাবা দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জয়পুর গ্রামের একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, গ্রামে মোস্তফার বিকাশ ও
মোবাইল ফ্লেক্সিলোড দোকান থাকায় বিভিন্ন নম্বর সংগ্রহ করে ৫/৬ জন
মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। লোক লজ্জায় ভয়ে কেউ মুখ খোলেনি। এ
বিষয়ে এলাকায় একাধিক সালিশ মীমাংসা হয়েছে। সর্বশেষ সনাতন ধর্মের এক
স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং ওই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে
গত সাত আট মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।
ভুক্তভোগীর ওই ছাত্রীর বাবা বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে মোস্তফা আমার মেয়েকে
প্রায়ই উত্ত্যক্ত করত। আমার মেয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হলে জোরপূর্বক অপহরণ
করে একটি বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে। আমি এ ঘটনায় বাদি হয়ে থানায় মামলা
দায়ের করেছি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ভুক্তভোগী ওই
ছাত্রীর বাবার লিখিত অভিযোগের পর পর অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। মোস্তফাকে আসামী করে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page