বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
Headline
Wellcome to our website...
নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
/ ১৯৭ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন

নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আবুনাঈম রিপনঃ

নরসিংদীতে ১৪ইং ডিসেম্বর শনিবার সকালে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ স্মৃতি এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সৈয়দ আমিরুল হক শামীম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন (মাস্টার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ।প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন শহিদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে,ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর,আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে,
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক,বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা,বীরমুক্তিযোদ্ধা আরমান মিয়া,বীরমুক্তিযোদ্ধা লস্কর আলী,বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা আজহারুল হক প্রমুখ।আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবী,বীরমুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন নরসিংদী কালেক্টরেট জামে মসজিদের ইমাম নাসিরউদ্দিন কাশেমী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page