বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
নরসিংদীর রায়পুরায় হাত,পা,বাঁধা ও শরীরে নির্যাতনের চিহ্ন অবস্থায় পুলিশের মৃত দেহ উদ্ধার
/ ২৭৯ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় হাত,পা,বাঁধা ও শরীরে নির্যাতনের চিহ্ন অবস্থায় পুলিশের মৃত দেহ উদ্ধার

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্মমভাবে খুন হয়েছেন এক সাবেক পুলিশ সদস্য। ২৫ ইং জুন বুধবার দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়ন এর দাইরেরপাড় এলাকার একটি কাঠবাগান থেকে তার হাত,পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি করেছে।নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম জুয়েল (৩৫)। তিনি বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। এক সময় তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত থাকলে ও বর্তমানে তিনি চাকরিচ্যুত ছিলেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাঠবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহতের হাত,পা দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা ছিল এবং শরীরজুড়ে ছিল নির্যাতনের চিহ্ন ও রক্তাক্ত ক্ষত।রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন,নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যা,প্রাথমিকভাবে ধারণা করছি, স্থানীয় কোনো দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে । ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার, ওসি আদিল মাহমুদ এবং নরসিংদী পিবিআইয়ের একটি বিশেষ তদন্ত দল। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার বিষয়ে নিহত জুয়েলের পরিবারের কেউ মুখ খুলতে চাননি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলছেন, দিনের আলোয় এভাবে মানুষ খুন হওয়া আমাদের এলাকার জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
পুলিশ জানিয়েছে, তদন্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। নিহতের ফোন কল রেকর্ড, চলাফেরা ও সম্ভাব্য শত্রুতার উৎস বিশ্লেষণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page