রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন বিশেষ অভিযান ০২/০৫/২৬ ব্রাহ্মণ পাড়া থানা, কুমিল্লা। মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র।
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেলেন ফাতেমা বেগম
/ ১৮০ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেলেন ফাতেমা বেগম

আবুনাঈম রিপন :নরসিংদী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন ফাতেমা বেগম (৭১)।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাকে এই সম্মাননা দেওয়া হয়। উপজেলা পর্যায়ে ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যারের স্ত্রী ফাতেমা বেগম। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে বিসিএস ক্যাডার হয়ে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বড় মেয়ে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সহযোগী অধ্যাপক নীগার লায়লা নীলা, দ্বিতীয় ছেলে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর), ঢাকা এর অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ তারেক রিকাবদার নিপুণ, তৃতীয় ছেলে পুলিশ সুপার, ডিটেকটিভ ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, চতুর্থ মেয়ে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ফাতেমা বেগম এর হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা সনদ তুলে দেন। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ ও মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page