শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার
/ ৩৪৭ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:২৭ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার

আবুনাঈমরিপন:নরসিংদী।।
নরসিংদীর শিবপুরে ট্রাক ভর্তি ১২ টি গরুসহ ৩ ডাকাতকে গ্রেফতার করলেন শিবপুর মডেল থানা পুলিশ। ১৪ইং ডিসেম্বর ২০২৫, রবিবার রাত দুইটায়,
ঢাকা টু সিলেট মহাসড়ক এর কুন্দারপাড়া এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানান, ঢাকার কাফরুল থানার ডাসার এগ্রো লিমিটেড এর নিজস্ব ফার্মের ১২ টি গরু বিক্রির জন্য ট্রাকে করে সিলেটে যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়ক এর কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রো বাস গরুর গাড়িটি ব্যরিকেড দিয়ে থামিয়ে ড্রাইভার মনিরুল ইসলাম ও হেলপার সজীব মিয়া কে অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড দিয়ে মারপিট করে ট্রাক থেকে নামিয়ে ফেলে ৮/১০ জনের একটি ডাকাত দল। এরপর তারা কোন কিছু বুঝার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা বেধে প্রাইভেটকার উঠিয়ে পুরানন্দিয়া বাসস্ট্যান্ডের পাশে ফেলে যায়। অপরদিকে গরুর ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। হাত-পা বাঁধা ব্যক্তিদের ডাক চিৎকার শুনতে পান টহল পুলিশ। তাৎক্ষণিক পুলিশ তাদেরকে উদ্ধার করে অভিযানে বের হয়ে কামার টেক বাসস্ট্যান্ডে গিয়ে ট্রাক ভর্তি গরুসহ ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হন শিবপুর মডেল থানার পুলিশ ।আটক কৃত ডাকাতরা হলো , ১/ দক্ষিণ খান থানার কসাই বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলমগীর (২৫), ২/চৌহালী থানার কুমারপুর গ্রামের ওহাব আলীর ছেলে, কুতরত আলী (৩৫), ৩/ শরিয়তপুর জেলার জাজিরা থানার দুদু মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮)। আজ দুপুরে খবর পেয়ে শিবপুর থানায় আসেন এগ্রো ফার্ম এর ম্যানেজার মাহাদি উজ্জামান মেহেদী। তিনি বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেন, মামলার নং ১৩ তারিখ ১৪/১২/২০২৫ ইং।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page