বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে মহানন্দার বালুচর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
/ ২৩১ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে মহানন্দার বালুচর থেকে অজ্ঞাত
ব্যক্তির লাশ উদ্ধার

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ মো আরিফুল ইসলাম ইরান

 

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে মহানন্দা নদীর বালু চর থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত গ্রামের পশ্চিমে সীমান্ত পিলার নং ৭৩১/৫ আর এর কাছে মহানন্দা নদীর বালু চড়ে পুঁতে রাখা অজ্ঞাত ব্যাক্তিটির লাশ উদ্ধার করা হয়।
সকালে স্থানীয় পাথর শ্রমিকরা নদীতে পাথর উত্তোলন করতে গেলে নদীর বাঁধ ব্লকে রক্তের দাগ দেখতে পায়। পরে তারা খুঁজাখুঁজি করে বালুর নিচে লাশের অবস্থান টের পায়। পরে স্থানীয় বিজিবির কাছে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সিআইডি’র ক্রাইম স্কিন ইউনিটের টিম উপস্থিত হয়ে মৃতদেহকে সনাক্তকরণের চেষ্টা করেন। পরে সুরতহাল রিপোর্ট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর সার্কেল পুলিশ সুপার আমিরুল্লাহ, সিআইডির ইনপেক্টর দেবাশীষ কুমার , তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার, বিজিবি’র সুবেদার ফারুক হোসেন ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ প্রবীর চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল চলমান। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। #

পঞ্চগড় প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page