মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে ছাত্রীদের সাথে মতবিনিময় সভা করলেন সারজিস আলমত
/ ২৮৬ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন

পঞ্চগড়ে ছাত্রীদের সাথে মতবিনিময় সভা করলেন সারজিস আলমত

পঞ্চগড় প্রতিনিধি,মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, ছাত্র আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে তিনশত ছোট পিলেট বুলেট লেগেছিল। সেসময় পঞ্চগড়ে প্রকোপ কম থাকলেও ঢাকা বা বিভিন্ন জেলায় দেখা গেছে মানুষের ফেসের সামনে গুলি করেছে আর পেছন দিয়ে বের হয়ে গেছে। তিনি রবিবার (২০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আন্দোলনে এরকম কারো হাত নেই, কারো পা নেই, কারো, চোখ নেই, কেউ পৃথিবীর আলো দেখবেনা, আর কোনদিন হাঁটতে পারবেনা। এরকম শহীদের সংখ্যা দুই হাজারের বেশী। আহত মানুষের সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ হাজার। আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের আমলের রাজনৈতিক প্রভাবের কারণে আমরা কথা বলতে সংকোচ বোধ করলেও এখন নতুন সময়ে এসেছি।
তিনি আরো বলেন, একটা দেশে কেউ যদি মনে করে সে জনগণের সরকার। সে কিন্তু ক্ষমতাটা ধরে রাখার জন্য এই অত্যাচারটা করতে পারেনা। এটা করেছে কেন কারণ তার কাছে জনগণের চেয়ে বা দেশের চেয়ে ক্ষমতার মূল্যটা অনেক বেশি। সেই জায়গায় আগামীতে এখন যা হবার হয়েছে ২৪ এর অভ্যুত্থান হয়েছে। আগামীর যে দিন এই দিনে কেউ যদি দেখেন যে ক্ষমতার অপব্যবহার করছে। কোন জায়গায় অন্যায় করছে, অনিয়ম করছে, দুর্নীতি করছে, সুদ-ঘুষ বা মাদকের সাথে জড়িত কিংবা কোন জায়গায় যদি দেখেন যারাই এই কাজগুলো করেছিল। তাদেরকে আবার প্রমোট করা হচ্ছে। আপনাদের কাছে যাস্ট একটা ম্যাসেজ এই মানুষ গুলোর যদি আবার পার পেয়ে যায়। আবার এই কাজগুলো করছে। আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করলেন না। এই প্রতিবাদের জন্য রাস্তায় নামলেন না। আপনাদের যদি সোশ্যাল মিডিয়া থাকে সেখানে একটি গঠনমুলক লেখা লেখে প্রতিবাদ করা যায়।
পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ, আতিকুর রহমান আতিক সহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page