মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে পাকা রাস্তা নির্মানের দাবিতে রাস্তা অবরোধ
/ ২১৩ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

পঞ্চগড়ে পাকা রাস্তা নির্মানের দাবিতে রাস্তা অবরোধ

পঞ্চগড় জেলা প্রতিনিধি: মো আরিফুল ইসলাম ইরান।

পঞ্চগড়ের সদর উপজেলা কমলাপুর বাজার থেকে নাঙ্গলগাও পর্যন্ত তিন কিলোমিটার ক্ষতিগ্রস্থ চলাচলের রাস্তা পাকা করণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয় জনতা ।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় থেকে গ্রামবাসিদের উদ্দ্যোগে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারে পঞ্চগড়-আটোয়ারী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালযের শিক্ষার্থীরা। এতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ ।
এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আরঙ্গজেব,নাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন,ধাক্কামারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম , স্থানীয় আমিনুল সহ আরো অনেকেই বক্তব্য দেন , বক্তারা বলেন কমলাপুর থেকে নাঙ্গলগাও পর্যন্ত ৩ কিলোমিটার ক্ষতিগ্রস্থ রাস্তা দিয়ে নিয়মিত হাজার হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে যেতে হয় মাতৃসদন হাসপাতাল, ৪ টি বিদ্যালয়। বর্ষার সময় এক হাডু পানি জমে থাকায় চলাচল করা যায় না। এই ক্ষতিগ্রস্থ চলাচলের দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কারের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান সহ , পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার, জাকির হোসেন কে খবর দেওয়া হলে , উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ রমজান আলী সহ মানববন্ধনে উপস্থিত হন। এ সময় নির্বাহী অফিসার জাকির হোসেন রাস্তাটি পাকা করনের আশ্বাস দিলে স্থানীয় জনতা অবরোধ তুলে নিয়ে রাস্তাটি ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page