
পদোন্নতিজনিত বিদায়: অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে সংবর্ধনা
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া পদোন্নতি পেয়ে কুমিল্লা থেকে বিদায় নিচ্ছেন। এ উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর সম্মানে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক নেতারা পঙ্কজ বড়ুয়ার কর্মদক্ষতা, প্রশাসনিক দক্ষতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, “কুমিল্লায় তাঁর সময়কালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের সঙ্গে প্রশাসনের একটি সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে।”
পঙ্কজ বড়ুয়া তাঁর বক্তব্যে কুমিল্লার সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আপনারা সবসময় গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের কাজকে আরও সাবলীল করেছেন। আমি কুমিল্লাকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামূল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ স্থানীয় গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।

