মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ
Headline
Wellcome to our website...
পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮
/ ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮

মাহমুদুর রহমান জুয়েল
সটাফ রিপোর্টার

পদ্মা সেতুর উপর দুই বাসের সংঘর্ষে এক বাস হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের উপর ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাঙ্গাগামী বসুমতি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৯৬) দ্রুত গতিতে পিছন দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩০৮) সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বসুমতি পরিবহনের হেলপার মোঃ তোফায়েল মিয়া (২৭) নিহত হন।

নিহত তোফায়েল মিয়া মাদারীপুর জেলার বন্দর দৌলতপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

দুর্ঘটনায় বসুমতি পরিবহনের আরও ৭ থেকে ৮ জন যাত্রী আহত হন। আহতদের ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার পর উভয় বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বর্তমানে দুর্ঘটনাকবলিত দুটি বাসই পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page