সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
পবিত্র আশুরা এক ঐতিহাসিক দিন
/ ৫০৭ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

পবিত্র আশুরা এক ঐতিহাসিক দিন।

রায়হান শেখ,
স্টাফ রিপোর্টার।

মুহাররম, হিজরি বর্ষের প্রথম মাস, যা আল্লাহর নির্দেশে চারটি পবিত্র মাসের একটি, যেখানে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ। এই মাসের ১০ তারিখ, পবিত্র আশুরা, ৬ জুলাই ২০২৫, রোববার পালিত হবে।
এই দিনটি ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যে ভরপুর, যা জাহেলি যুগ থেকেই আরবরা রোজা ও কাবার গিলাফ পরিবর্তনের মাধ্যমে পালন করত। নবী (সা.) আশুরার রোজাকে গুরুত্ব দিয়ে রাখতেন এবং সাহাবীদেরও উৎসাহিত করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ছিল ফরজ, এখন এটি মুস্তাহাব ইবাদত।আশুরার দিনে সংঘটিত ২০ ঐতিহাসিক ঘটনা
আশুরার দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো এই দিনের গুরুত্বকে আরও উজ্জ্বল করে।

নিম্নে উল্লেখযোগ্য ২০টি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:

১. আকাশ, জমিন, পাহাড়-পর্বত সৃষ্টি।
২. হজরত আদম (আ.)-এর সৃষ্টি।
৩. হজরত নূহ (আ.) মহাপ্লাবনের পর জুদি পাহাড়ে নৌকা নোঙর।
৪. হজরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ।
৫. হজরত আইয়ুব (আ.) দীর্ঘ ১৮ বছরের রোগ থেকে আরোগ্য লাভ।
৬. হজরত সুলাইমান (আ.)-কে পৃথিবীর রাজত্ব প্রদান।
৭. হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে দজলা নদীতে উদ্ধার।
৮. হজরত মূসা (আ.) ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পার।
৯. হজরত ঈসা (আ.)-এর জন্ম ও আসমানে জীবিত উত্তোলন।
১০. হজরত ইদ্রিস (আ.)-কে আসমানে উত্তোলন।
১১. হজরত দাউদ (আ.)-কে বিশেষ সম্মানে ভূষিত।
১২. গাজওয়ায়ে খায়বারে মুসলিম বাহিনীর বিজয়।
১৩. মাদায়েন ও কাদিসিয়ার যুদ্ধে বিজয়।
১৪. হজরত আদম (আ.)-এর জান্নাতে প্রবেশ।
১৫. হজরত আদম (আ.)-এর তওবা কবুল ও হাওয়া (আ.)-এর সঙ্গে আরাফাতে পুনর্মিলন।
১৬. হজরত নূহ (আ.)-কে মহাপ্লাবন থেকে পরিত্রাণ।
১৭. হজরত সুলাইমান (আ.)-এর হারানো রাজত্ব ফিরিয়ে দেওয়া।
১৮. হজরত ইয়াকুব (আ.)-এর হজরত ইউসুফ (আ.)-এর সঙ্গে পুনর্মিলন।
১৯. নবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত।
২০. কারবালায় ইমাম হুসাইন (রা.) ও ৭৭ সঙ্গীর শাহাদত।

আশুরার আমল:
হাদিসে বর্ণিত, আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে। নবী (সা.) ৯ ও ১০ বা ১০ ও ১১ মুহাররম রোজা রাখার পরামর্শ দিয়েছেন। এছাড়া তওবা-ইস্তিগফার, দান-সদকা ও নামাজ এই দিনের বিশেষ ইবাদত।

আশুরা শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি কৃতজ্ঞতা, তওবা ও ন্যায়ের প্রতি অঙ্গীকারের দিন। ৬ জুলাইয়ের এই পবিত্র দিনে রোজা, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি।— সংগৃহীত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page