বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
পর্যটনকেন্দ্র তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে দৃষ্টিনন্দন ডাকবাংলো “সাম্পান” এর উদ্বোধন
/ ১৮৭ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ন

পর্যটনকেন্দ্র তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে দৃষ্টিনন্দন ডাকবাংলো “সাম্পান” এর উদ্বোধন

বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম এর শুভ উদ্ভোধন করেন।

শনিবার(৩১ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন আধুনিক ডাকবাংলো ভবনটির উদ্বোধন করেন।

এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি অল্প সময়ে মধ্যে খুব সফলতা পেলেও ঘুড়তে আসা পর্যটকদের রাত্রিযাপনের জন্য কোন ব্যবস্থা না থাকায় পর্যটকদের কথা চিন্তা করে এই ডাকবাংলোটি নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপার পরিকল্পনা ও বাস্তবায়নে গত এক বছরের ভেতরেই বিভাগীয় কমিশনার কার্যালয়, বরিশাল ও জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা হতে প্রাপ্ত অনুদানের টাকায় সাম্পান নামের এই ডাকবাংলোটি নির্মান করা হয়। একতলা বিশিষ্ট এই ভবনে দুইটি বেড রুমসহ ড্রইং-ডাইনিং স্পেস রয়েছে। পাশাপাশি এখানে বিনোদন পার্ক, আধুনিক বারবি কিউ রেস্তোরা ও পার্কিং এর জন্য স্থান রাখা হয়েছে, যা পর্যায়ক্রমে নির্মিত হবে।

এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, সহকারী কমিশনার (ভুমি) অমিত দত্ত, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদুল ইসলাম খান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া প্রমুখসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page