বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
/ ৪২৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মোঃ রাজু আহম্মেদ খুলনা

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ মকছেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাড়ুলী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১ টার দিকে মকছেদ আলী সাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব রাড়ুলীর সাবেক চেয়ারম্যান মজিদ গোলদারের বাড়ি সংলগ্ন মেইন রোডে একটি ইটবোঝাই ট্রলির সামনে হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রলির সামনের চাকায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ট্রলির পিছনের চাকা তার দুই পায়ের উঁচু অংশের উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ইকবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মকছেদ আলীকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page