রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন
Headline
Wellcome to our website...
প্রেসক্লাবের সভাপতি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
/ ২৩৪ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন

প্রেসক্লাবের সভাপতি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

(বরগুনা জেলা)প্রতিনিধি
বরগুনার তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সামাজিকভাবে মানহানি করার প্রতিবাদে মানবন্ধন করেছে মসজিদের মুসুল্লী ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩০ আগষ্ট) জুম্মা নামাজ শেষে উপজেলার বাঁশবাড়িয়া ইউসুফ মুন্সী জামে মসজিদ মাঠে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বাঁশবাড়িয়া ইউসুফ মুন্সী জামে মসজিদে মিলাদ-মাহফিলের জন্য ২০২৩-২৪ অর্থ বছরে জিআর চাল বরাদ্ধের আবেদন করেন প্রেসক্লাবের সভাপতি ও মসজিদের মুসুল্লী খাইরুল ইসলাম। পরে জুনের শেষ দিকে মসজিদের মিলাদ-মাহফিলের জন্য ১ টন চাল বরাদ্দ হয়। তবে মসজিদ কমিটির সভাপতি ঢাকা শহরে থাকায় বরাদ্দের চাল উত্তোলন করতে বিলম্ভ হয়। পরে ২৫ আগষ্টের দিকে মসজিদ কমিটির সভাপতির অনুরোধে প্রেসক্লাবের সভাপতি বরাদ্দের চাল উত্তোলন করে তার টাকা মুসুল্লীদের সামনে মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন। তবে প্রেসক্লাবের সভাপতির পরিবারের সাথে স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধের জেরে ধরে এই একটি কুচক্রী মহল চাল আত্মসাতের অভিযোগে এনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং হেয় প্রতিপন্ন করার করে‌। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা। এ মানববন্ধনে মসজিদের শতাধিক মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ককন বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি চাল বরাদ্দের শুরুতেই মসজিদ কমিটির সভাপতিসহ একাধিক মুসুল্লীরা জানেন। এখানে প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে এনে যে নিউজটি করা হয়েছে সেটা মিথ্যা। আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।

মসজিদের ঈমাম ও খতিব জহিরুল হক বলেন, আমরা মসজিদের মিলাদ মাহফিলের ১ টন চাল বুঝে পেয়েছি। তাহলে কি ভাবে না জেনেশুনে এভাবে মিথ্যা সংবাদ প্রচার করলো জানা নেই।

মসজিদ কমিটির সভাপতি আবুল ফরাজী বলেন, আমি বরাদ্দের শুরু থেকেই জানি। আমরা মসজিদের নামে বরাদ্দের চাল বুঝে পেয়েছি। স্থানীয় নির্বাচনের জের ধরে প্রেসক্লাবের সভাপতিকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন নিউজের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।

(বরগুনা জেলা)প্রতিনিধি.

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page