বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
ফরিদপুরের ভাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে ৪০ হাজার ডলার উদ্ধার, আটক – ১
/ ৪৮৪ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ এক চোরকে আটক করেছে। এ সময় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে চুরি করা ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় প্রায় ৪৭ লাখ টাকা।
শুক্রবার সকালের দিকে পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে মেহেদী হাসান তামিমকে (২৭) আটক করেছে। এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ডলারগুলো উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় মেহেদী হাসান তামিম। কাজ করার এক ফাঁকে কৌশলে অস্ট্রেলিয়ায় থাকা ইঞ্জিনিয়ারের ছোট ভাইকে পাঠানোর জন্য বাসায় রাখা ৪০ হাজার (ইউএস) ডলার চুরি করে মেহেদী হাসান তামিম। যা বাংলা টাকায় প্রায় ৪৭ লাখ টাকা।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় পালিয়ে আসে তামিম। পরে তৌহিদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি ভাঙ্গা পৌরসভার রায়পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ৪০ হাজার ডলারের মধ্যে ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page