বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
ব্যস্ত হাসপাতালের আঙিনায় এক টুকরো মরুভূমি; মুগ্ধতা ছড়াচ্ছে সৌদি খেজুরের ফুল।” নরসিংদী সদর (১) নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকনের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামীলীগের স*ন্ত্রাসীরা মিলেমিশে হামলা করেছে। বন্ধুদের সাথে কক্সবাজারে যাওয়া হলোনা খোরশেদ রাব্বি নামে এক কলেজ ছাত্রের শিল্প–অর্থনীতির স্থিতিশীলতায় আর্থিক শাসনের গুরুত্ব: মোস্তাকুর রহমান প্রসঙ্গ চকরিয়ায় বালু খেকোর হামলায় ৩ সাংবাদিক আহত ভালুকায় মাদক ব্যবসার প্রতিবাদ। পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী। আমাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরী করতে চেয়েছিল অন্তবর্তীকালের সরকারঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু মাননীয় রাষ্ট্রপতি।
Headline
Wellcome to our website...
ফরিদপুরে ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য আটক
/ ৩০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

ফরিদপুরে ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য আটক

বিপ্লব কুমার দাস।। নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন করে সংঘবদ্ধ চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, ফরিদপুরের কোতয়ালী থানা এলাকার একটি ইজিবাইক পার্কিং থেকে ইজিবাইক চুরির ঘটনায় ভুক্তভোগী চালক মামলা দায়ের করলে এটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রথমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পর্যায়ক্রমে আরও আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ইজিবাইক চুরি করে ইজিবাইক শনাক্ত এড়াতে সেগুলো ভেঙে যন্ত্রাংশ আলাদা করা, রং পরিবর্তন, ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করা এবং অবৈধ গ্যারেজে পুনরায় সংযোজন করে বিক্রি করে আসছিল।
পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৮টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এর মধ্যে ১৩টি সচল এবং ৫টি অচল ইজিবাইক রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও কাটার মেশিন উদ্ধার করা হয়।
এ ঘটনায়
গ্রেপ্তারকৃত আসামিরা হল- মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোঃ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page