বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩
Headline
Wellcome to our website...
ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে
/ ২০৯ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে-

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড়: “বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।” বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে তিনি বলেছেন এখন রাষ্ট্রের এ সকল সমস্যা সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগীতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।

বুধাবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে। এবং এই কমিশনের যে সময় ছিল তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল তা সরকার কে দিবে। এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কন্টালসেসনের মাধ্যমে সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত, সহযোগীতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগ কে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দিবেন।

এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েশ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দিব না। যে সব থেকে ভালো লোক, যোগ্য লোক তাকে ভোট টা দিতে হবে।

৫ বছরে কাকে আপনি বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। ওই সুযোগটা যদি কয়েশ টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী ৫ বছরে ওই লোকটা আপনার উপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। এ জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি।

বক্তব্য শেষে গণ অভ্যুত্থানে নিহত পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম। একই সময় আটোয়ারী উপজেলার প্রায় ২ হাজার দুস্থ ও দারিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তারা।

এ সময় আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খান সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলার তেঁতুলিয়া উপজেলায় হেলিকপ্টার যোগে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পরিদর্শন সহ দুস্থ ও দারিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page