বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
বাউফলে সুজন হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন!
/ ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১:১২ অপরাহ্ন

বাউফলে সুজন হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের দিপাশা গ্রামের অটোরিকশা চালক সুজন হাওলাদারকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ (৩০জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আমিরাবাদ এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তারা।

এসময় সুজনের ৪বছরের ছেলে আরিয়ান ও ৩বছরের কন্যা সুমাইয়া ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে পিতার হত্যাকারীদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সুজন একজন নিরিহ ও গরিব লোক। স্থানীয় একব্যাক্তি গত কয়েক মাস আগে তাকে একটি আটোরিক্সা কিনে দেন। অটোরিকশা চালিয়ে সে জিবীকা নির্বাহ করেন। কিন্তু ঘটনার দিন আমিরাবাদ বাজারের অদূরে একটি নির্মাণাধীন ব্রিজের কাছে সুজনকে পথ রোধ করে ৫হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে রাজি না থাকায় সুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ও তার ভাতিজা মিরাজসহ ১০জনকে দায়ি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় পীরজাদা মশিউর রহমান, আওলানা আবদুর রহমান, চাচা আ. মান্নান হাওলাদার, বাবা নবী আলী হাওলাদার, স্ত্রী ফাহিমা আক্তার ও তার মাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ

উল্লেখ্য গত ২৩ জানুয়ারী বিকালে চাহিদাকৃত ৫ হাজার টাকা না পাওয়ায় বিদেশি চাকু দিয়ে আঘাত করে সুজনকে হত্যা করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমুল ইসলাম মিরাজ, মুরসালিন ও আপেল মাহমুদ সহ বেশকিছু ছাত্রদলের কর্মী। ওই ঘটনায় এজাহার নামীয় ২০ আসামীর মধ্যে ১৩ ও ১৪ নম্বর আসামীক গ্রেফতার করে জেল হাজতে পাঠায় বাউফল থানা পুলিশ।###

তারিখ -৩০/০১/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page