বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
বাগমারায় জামিনে এসেই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ আসামীদের
/ ১৬৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

বাগমারায় জামিনে এসেই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ আসামীদের

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় আদালত থেকে জামিনে এসেই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে আসামীরা। শুক্রবার রাতে শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মামলার বাদী ছেনামুলহ হকের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, বারুইপাড়া গ্রামের একটি সমিতির হিসাব চাওয়া নিয়ে বিরোধের জেরে ২৭ অক্টোবর রাতে ওই সমিতির সদস্য ছেনামুল হক এবং তার ছোট ভাই এনামুল হক, আতাউর ও মাহাবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। এই ঘটনায় পরের দিন ওই সমিতির পরিচালক ভুট্রু, মিলন, উজ্জল ও টিপু সুলতানসহ ১১ জনের বিরুদ্ধে ছেনামুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার ওই মামলার সব আসামিরা আদালতে আতœসমর্পন করে জামিন পান। এরপর আসামীরা বাড়িতে এসে রাত ১২ টার দিকে মামলার বাদী ছেনামুলহ হক ও তার ভাই বাবুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বাড়ির পাশে পানবরজ থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার পান লুট করা হয় বলেও ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
তাং ১৫/১১/২৫ইং
০১৭২৭৮৬২১১১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page