সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
Headline
Wellcome to our website...
বাগেরহাটে ৩০০ মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক
/ ৬৫৫ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

বাগেরহাটে ৩০০ মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

রায়হান শেখ, স্টাফ রিপোর্টার :

সুন্দরবনের বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা থেকে হরিণ শিকারের ৩০০ ফাঁদসহ আরিফুল ইসলাম দুলাল নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (৩০ জুন) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার সুখপাড়া খাল সংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে তার সাথে থাকা আরও দুই শিকারি পালিয়ে যেতে সক্ষম হয়। এসময়, ওই বনাঞ্চলে পেতে রাখা হরিণ শিকারের ৩০০ মালা ফাঁদ ও আটক শিকারির কাছে থাকা ১টি ছুরি, ১টি করাত, ১০০ ফুট প্লাস্টিকের রশিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

আটক আরিফুল ইসলাম দুলাল বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৃষ্টির মাঝে কাঁদাপানি উপেক্ষা করে বনের মঝে পায়ে হেটে টহল কালে শরণখোলা স্মার্ট পেট্রোলিং দল সুখপাড়া খাল সংলগ্ন বনাঞ্চল থেকে ওই ব্যক্তিকে আটক করে। সেখানে ফাঁদ পাততে আসা আরও দুজন এ সময় বনের মাধ্যে পালিয়ে যায়। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আটক আরিফুল ইসলাম দুলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে তারা পাথরঘাটার হরিণ শিকারি চক্র নাসির গ্যাং এর সদস্য। নাসির বন বিভাগীগের তালিকাভূক্ত অপরাধি (হরিণ শিকারি)।

ডিএফও মো. রেজাউল করিম আরও বলেন, হরিণ শিকার, বিষ দিয়ে মাছ ধরাসহ সব ধরণের বনঅপরাধ দমনে সর্বচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। দুর্গম সুন্দরবনে পায়ে হেটে টহল বেশ ঝুঁকিপূর্ণ। এখানে বাঘ-কুমির, সাপসহ বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি অনেক বেশি। তাঁর মাঝেও আমরা এ ধরণের অভিযান অব্যহত রেখেছি। ফলে গেল দুই মাসে ৩ হাজারের বেশি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার হয়েছে।

সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন মৌসুম ও জীববৈচিত্র্য রক্ষা ১ জুন থেকে বনে প্রবেশ চলছে তিন মাসের নিষেধাজ্ঞা। এই সময়ে বনজীবী, পর্যটকসহ সবারই বনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page