শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
বাঙ্গালহালিয়া বাজারে ব্যবসায়ীককে মারধর: প্রতিবাদে দোকানীদের আন্দোলন।
/ ২২০ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

বাঙ্গালহালিয়া বাজারে ব্যবসায়ীককে মারধর: প্রতিবাদে দোকানীদের আন্দোলন।

আজ (২০শে আগস্ট) মঙ্গলবার রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সকাল সাত ঘটিকায় বাঙ্গালহালিয়া বাজারে মংসিউ নামের এমএনপি কালেক্টর বাজারের ব্যবসায়ী আজিজ সওদাগরকে মারধর করে। ঘটনার প্রেক্ষিতে বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ীরা বাজারের সকল দোকান পাট বন্ধ করে দেয় এবং উক্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে একসাথে জড়ো হয়ে স্লোগান দেয়। পরবর্তীতে, উত্তেজিত জনতা MNP ‘র ক্যাম্প গুড়িয়ে দেয় ও আগুন লাগিয়ে দেয়। ক্যাম্পে উপস্থিত এমএনপি সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায় এবং দুইজন সদস্য বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে আশ্রয় নেয়। এরপরে উত্তেজিত জনতা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের দিকে অগ্রসর হয়ে ক্যাম্পের গেটের নিকট এসে মোহন মহল স্লোগান দিতে থাকে এবং তাদের দাবিসমুহ উপস্থাপন করতে থাকে। তাদের দাবি সমূহের মধ্যে অন্যতম দাবি হলো, বাঙ্গালহালিয়া এলাকা থেকে এমএনপিকে উচ্ছেদ করা এবং এমএনপি কর্তৃক পূর্বের অত্যাচার সমূহের বিচার নিশ্চিত করা। পরবর্তীতে দোকানীদের মাঝ থেকে কয়েকজন নেতা ক্যাম্পে বসে আলোচনার প্রস্তাবনার প্রেক্ষিতে বাকিরা বাজার এলাকায় প্রত্যাগমন করে। বর্তমানে উক্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page