শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে জেলখানায় পাঠানো হয়েছে ঠাকুরগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কে
/ ২০৩ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে জেলখানায় পাঠানো হয়েছে ঠাকুরগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কে।

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

এই মামলায় শনিবার বিকেল সাড়ে তিনটায় সাবেক এমপিকে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যা-জিষ্ট্রেট কোর্টের বিচারিক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন নামে এক ব্যক্তি।

পুলিশ জানায়, তিনি অসুস্থ্য থাকায় রিমান্ড চাওয়া হয়নি পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য সাবেক এপি রমেশ চন্দ্র সেনকে তার নিজ বাসভবন রুহিয়া থেকে আটক করে। তিনি আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

আ*টকের সময় রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নি তারা।

অঞ্জলি সেন’ আরও জানান, সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন, ওঠেন আমাদের সাথে চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি৷

এ বিষয়ে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে আটকের ফর গ্রেফতার দেখানো হয়েছে কারণ তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

তথ্য, গত ১৬/০৮/০২৪ খ্রি. ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-১২, তারিখ- ১৬/০৮/২০২৪, ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক ঠাকুরগাঁও -০১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, এমপি, সভাপতি, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ’কে পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার একটি বিশেষ টিম গ্রেফতারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।

পরবর্তীতে অদ্য ১৭/০৮/২০২৪ খ্রি. ঠাকুরগাঁ সদর থানার মামলা নং-১২, তারিখ- ১৬/০৮/২০২৪, ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page