মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
বুড়িচংয়ে অবৈধ অস্ত্রসহ সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাগিনা যুবলীগ নেতা জনি গ্রেপ্তার
/ ২২৫ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

বুড়িচংয়ে অবৈধ অস্ত্রসহ সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাগিনা যুবলীগ নেতা জনি গ্রেপ্তার

মোঃ শরিফ খান আকাশ।

কুমিল্লার বুড়িচংয়ে যৌথ বাহিনী অভিযানে অবৈধ অস্ত্রসহ বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার এর ভাগিনা যুবলীগ নেতা মোতাব্বের হোসেন জনি গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোতাব্বের হোসেন জনি দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করতেন। ফারজানা পরিবহন নামের বাস সার্ভিসটি তার মালিকানাধীন ছিলো। গ্রেফতারকৃত জনির বড় মামা বুড়িচং উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, মেজো মামা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও ছোট মামা ময়নামতি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে সন্ত্রাসী কমর্কান্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ৬ নং ময়নামতি ইউনিয়ন সুন্দুরিয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্ত্রাসী মোতাব্বের হোসেন জনি (৩৫) নামক ১ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশিয় তলোয়ার, ১টি লোহার তৈরি চাকতি, ৩টি চাকু, ৫টি স্টিক ও নগদ ৪ লাখ ৫০হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। এছাড়া নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page