সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
Headline
Wellcome to our website...
ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আপনাদের একজন, আপনাদের হয়ে
/ ৫৪৯ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া)
আপনাদের একজন, আপনাদের হয়ে

প্রিয় এলাকাবাসী,

আমার রাজনীতিতে সম্পৃক্ততা হঠাৎ নয়—এটি শুরু হয়েছিল আদর্শ ও মানুষের জন্য কিছু করার দৃঢ় সংকল্প থেকে।

২০০৭ সালে হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম, যদিও নির্বাচনটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে একাধিকবার দলীয় মনোনয়নের জন্য আবেদন করেও তা বাস্তবায়ন হয়নি। তবুও আমি রাজনীতি থেকে সরে যাইনি—মানুষের পাশে থেকেছি, আদর্শের জায়গা থেকে কাজ করে গেছি।

২০২৪ সালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করি। ভয়ভীতি, কেন্দ্র দখল ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ভোট কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়। তবুও আমি ভেঙে পড়িনি—কারণ আমি বিশ্বাস করি, পরাজয় কখনো আদর্শকে পরাজিত করতে পারে না।

আমি একজন স্কুলশিক্ষকের সন্তান।
এই সমাজ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধ নিয়েই রাজনীতির পথচলা শুরু করেছি। এলাকায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির এবং সামাজিক অবকাঠামো নির্মাণে অবদান রেখেছি।

২০২৪ সালে গোমতী নদীর ভাংগনে সৃষ্ট ভয়াবহ বন্যায় ছয়টি বড় ট্রলার নিয়ে নিজ খরচে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও লঙ্গরখানা পরিচালনা করেছি—কারণ রাজনীতি আমার কাছে কোনো পদ নয়, এটি একটি প্রতিশ্রুতি, জনগণের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা।

🔍 বর্তমান প্রেক্ষাপট ও অবস্থান:
বর্তমানে দেশে একটি সংস্কারমুখী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, যার প্রধান লক্ষ্য হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কুমিল্লা-৫ আসনে অনেক প্রার্থী প্রচারণায় নেমে পড়েছেন।

আমি এখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছি।
বিভিন্ন রাজনৈতিক দল থেকেও সমর্থনের প্রস্তাব পেয়েছি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো অস্থির—চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো স্থিতিশীল নয়। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পাল্টে যাচ্ছে রাজনৈতিক বাস্তবতা। তাই এখনই কোনো দলে যোগ না দিয়ে, আপনাদের মতামত, সময়োপযোগী বিশ্লেষণ এবং দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো ইনশাআল্লাহ।

যদি কোনো দল আমার নীতিনিষ্ঠ অবস্থান, জনসেবামূলক কাজ এবং নিরপেক্ষতাকে সম্মান করে—তবে সেই প্রস্তাব উন্মুক্তভাবে, আপনাদের পরামর্শ নিয়েই বিবেচনা করবো।

✅ আমার অবস্থান স্পষ্ট ও অবিচল:
🔹 আমি কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য বা পদাধিকারী ছিলাম না
🔹 রাজনীতি আমার কাছে সুবিধা আদায়ের মাধ্যম নয়—এটি দায়িত্ব পালনের অঙ্গীকার
🔹 আমি বিশ্বাস করি—স্বচ্ছতা, সেবা ও জনগণের আস্থা হচ্ছে সবচেয়ে বড় শক্তি

🗳️ ভোট চাই—দলের নামে নয়, আদর্শ আর মানুষের হয়ে।

🤝 সোহরাব খান চৌধুরী ছিলেন, আছেন, থাকবেন—আপনাদের পাশে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page