বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় বিষপানে এক যুবকের আত্মহত্যা
/ ১২৫ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ২:৪৪ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় বিষপানে এক যুবকের আত্মহত্যা

মোঃ শরিফ খান আকাশ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক বিষপানে (কেরির ট্যাবলেট) আত্মহত্যা করেছে। গতকাল ২৬ শে অক্টোবর (শনিবার) দুপুরে তার মৃত্যু হয়। নিহত শরীফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের আমির হোসেনের ছেলে।

স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৫ দিন পূর্বে শরিফুল ইসলাম তার স্ত্রীসহ শশুর বাড়িতে বেড়াতে যান। শশুর বাড়িতে পারিবারীক কলহের জের ধরে শনিবার সকালে কেরির ট্যাবলেট খেয়ে নিজ বাড়িতে (গোপালনগর গ্রাম) আসেন। এ সময় তিনি তার মায়ের কাছে তার মেয়েদেরকে দেখে রাখার জন্য বলেন এবং সে অল্প কিছুক্ষণের মধ্যে মৃত্যু হবে বলে জানান। তার কথা শুনে মায়ের ডাক-চিৎকারে বাড়ির লোকজন তাকে সকাল সাড়ে ১১ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার কুমেক হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। ঢাকা নেওয়ার পথে চান্দিনা নামক স্থানে তার মৃত্যু হয়। শরিফুল ইসলাম এর ৪ ও ৩ বছরের দুটি মেয়ে রয়েছে। এ ব্যাপারে নিহত শরিফুলের স্বজন ইউসুফ বিষয়টি নিশ্চিত করে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপালনগর গ্রামে গিয়ে শরিফুল ইসলামের শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেরির( বিষ) ট্যাবলেট খেয়ে শরিফুল ইসলাম আত্মহত্যা করেছে। আমরা তার লাশের শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছি।

এব্যপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page