
ব্রাহ্মণপাড়ায় ব্রান্ডশপ লোটো ও লি কুপার
আউটলেট শুভ উদ্বোধন
সোহেল খান চৌধুরী
কুমিল্লা ব্রাহ্মণপাড়া গ্রাহকদের চাহিদার বিবেচনায় জনপ্রিয় ইতালিয়ান ও ইস্ট লন্ডনের জনপ্রিয় ব্র্যান্ড ফুটওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড লোটো (Lotto)-এর নতুন আউটলেট
ব্রাহ্মণপাড়া সদর বাজার বুড়িচং রোডে খোয়াজ আলী মেম্বার মার্কেটের নিচতলায় রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ৪ ঘটিকায় লোটো ও লিকু পার্ক এর আউটলের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিঃ এর এরিয়া কো আরডিনেটর সাফা মাহাবুব, এরিয়া ম্যানেজার মো মেহেদী হাসান,মোঃ আবু সাঈদ,লোটো বাংলাদেশ মো কামরুল হাসান, মো মাহবুব রহমান, পল্লী উন্নয়ন সরকারি অফিসার, মোঃ মোছলেম উদ্দিন, খোয়াজ আলী মেম্বার মার্কেটের মালিক, মোঃ শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন ফিল্ড অফিসার, মোঃ হাবিবুর রহমান,সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ফিতা কেটে আউটলেটটি উদ্বোধন করেন।
উদ্বোধনের প্রথম দিনে স্থানীয় ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা তাদের পছন্দের পন্য কালেকশন বেছে নিতে ভীর জমায়।
লোটো ও লি কুপার আউটলেট পরিচালক মো মিজানুল রহমান বলেন, পোষাকের পাশাপাশি মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে জুতা । আর ব্রাহ্মণপাড়া উপজেলা মানুষ সবসময়ই ব্যক্তিত্ব ও রুচিশীলতার পরিচয় বহন করেন। তাই আমরা ব্রাহ্মণপাড়া মানুষের জুতার প্রয়োজন মেটানোর বিষয়টি মাথায় রেখেই আজ এ শো-রুমের উদ্বোধন করেছি আশা করছি যারা ব্র্যান্ডের ভালোমানের জুতা খুজছেন তারা এখানে আসবেই। তাই প্রতিযোগীতামূলক ফ্যাশন মার্কেটে ক্রেতা সন্তুষ্টির উপর ভিত্তি করেই আমরা লটো ব্র্যান্ডের জুতার শো-রুম উদ্বোধন করেছি।
পক্ষ থেকে জানানো হয় প্রথম তিনদিন সকল কাস্টমার পাবেন ১০% ছাড়। এই বিশেষ ছাড় ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলমান থাকবে

