শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে স্ত্রীর শরীর কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। মাধবপুরে ইউএনও’র ফেসবুক পোস্টে বৃত্তি পরীক্ষা নিয়ে সমালোচনার ঝড় সরাইল প্রেসক্লবে শোকসভা ও দোয়া মাহফিল “ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়” “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে জ্বলতে গেছে স্ত্রীর শরীর নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় ৬ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা
/ ১১৬ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১:২২ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ৬ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

ইসমাইল নয়ন।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে যৌথভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম,

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল

এবং গ্রাম পুলিশের সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছ, নানা অনিয়মের অভিযোগে উপজেলার সদর বাজারের ছয় ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম বলেন, দ্রব্যের মূল্য তালিকা না রাখা, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী সংরক্ষণ ও উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে এসব জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page