বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
ভুয়া জন্মসনদ তৈরি করাই, কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেন র‍্যাব
/ ২৪৫ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৫ অপরাহ্ন

ভুয়া জন্মসনদ তৈরি করাই, কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেন র‍্যাব

পাবনার সুজানগরের আহম্মেদপুর ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নিলয় পারভেজ ইমনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব । মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনার কাচারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান।

নিলয় পারভেজ ইমন সুজানগরের আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে অপারেটর থাকায় তার কাছ থেকে অসৎ ব্যক্তিরা টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করতেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেপ্তার ইমন টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যু সনদসহ নানা ধরনের ভুয়া সনদ তৈরি করতেন। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে দেন। এ নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনার তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে প্রাথমিকভাবে এ ঘটনায় কম্পিউটার অপারেটর ইমনের সংশ্লিষ্টতা ও ইউপি সচিবের তদারকি গাফিলতির প্রমাণ মেলে। পরে ওই মাসের ২৩ তারিখ তাদের আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

এ ব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন, জিজ্ঞাসাবাদে এ ঘটনার দায় তিনি স্বীকার করেছেন। তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page