বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
ময়মনসিংহে যমুনা টিভির ব্যুরোচীফ সাঈদ এবং ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা।
/ ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে যমুনা টিভির ব্যুরোচীফ সাঈদ এবং ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা।

বিশেষ প্রতিনিধি,মো:সুমন মিয়া ।

যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন’র উপর সন্ত্রসী হামলা হয়েছে। এসময় পিটিয়ে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় আলিফ ইমরান (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আলিফ ইমরান নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।
বুধবার (৯ অক্টোবর/২৪) সকাল সাড়ে ১১ টার দিকে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংএ রেলওয়ে নিউ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, সকাল সারে এগারোটার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মোটরসাইকেল যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিং রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌছালে এক যুবক তাদের উপর হামলা চালায়।

প্রথমে রেল লাইনের পাথর দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন উপর চড়াও হয়। এসময় ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এক পর্যয়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবককে আটক করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন,হামলা কারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

24 HrsTV পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি তীব্র নিন্দা ও প্রতিবাদ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page