সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
মাগুরার শ্রীপুরে নবান্ন উৎসব অনুষ্ঠিত 
/ ২২৫ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে নবান্ন উৎসব অনুষ্ঠিত 

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা

মাগুরার শ্রীপুরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।অঘ্রায়ণ মাসের প্রথমে কৃষকদের নতুন ধান কাটা ও
ধান ঘরে তোলার মৌসুম শুরু হয়।এ উপলক্ষে গ্রামীণ জনপদে জমে ওঠে নবান্ন উৎসব।গ্রামাঞ্চলে মানুষের মধ্যে ছোঁয়া লাগে পিঠা-পুলি তৈরীতে।তখন আনন্দ বিনোদনের ধুম পড়ে যায় প্রতিটি পরিবারে।
নবান্ন উৎসবে মেতে ওঠে সকলে।অনেক আমেজে পালন করা হয় নবান্ন উৎসব।আর এই আমেজের কিছু অংশ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে”এসো মিলে সবে নবান্নের উৎসবে”এপ্রতিপাদ্যটিকে সামনে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গত শনিবার দিনব্যাপী
মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু-কিশোর, শিক্ষক,অভিভাবক,সাংবাদিক,সুধীজন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে মেতেছিল নবান্ন উৎসবে।অনুষ্ঠান মালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা,নাচ,গান,কবিতা আবৃত্তি,অভিনয় ও অতিথিবৃন্দের বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা।
শোভাযাত্রাটি টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে,বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা স্থলে এসে মিলিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের
সভাপতি আশরাফ মন্ডল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল,
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান,বিএনপি নেতা মোসলেম উদ্দিন,শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন,
দপ্তর সম্পাদক মহসীন মোল্লা প্রমূখ।প্রধান শিক্ষক শরাফাত হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেহেনা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ,ও বিদ্যালয়ের শিক্ষার্থী,আলোচনা সভা  শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নতুন ধানের
চাউল দিয়ে রান্না খিচুড়ি ও পায়েস দিয়ে সকলকে আপ্যায়ন করানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page