বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা
/ ২০৪ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি :

গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টি ও প্রতিকুল প‌রি‌বেশ উ‌পেক্ষা করে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৭নং ওয়ার্ড চাকমা, মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
রোববার (২৮জুলাই) ‌বিকা‌ল ৫টায় বরঝালা সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত মতবিনিয় সভার আয়োজন করে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের চাকমা, মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বী জনগন।
৭নং পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি মো: দেলোয়ার হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে মতবিনিয় সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপ‌তি শাহজালাল কাজল। প্রধান বক্তা হিসেবে ব
বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএন‌পির সাধারণ সস্পাদক মো. ইব্রাহীম পা‌টোয়রী।

মাটিরাঙ্গা পৌর বিএন‌পির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, যুগ্ন সম্পাদক দেবাশীষ দত্ত আশিষ, সাংগঠ‌নিক সম্পাদক সাদ্দাম হো‌সেন, মাটিরাঙ্গা পৌর যুবদ‌লের আহ্বায়ক গিয়াস উ‌দ্দিন, মাটিরাঙ্গা পৌর
স্বেচ্চাসেবক দ‌লের আহ্বায়ক শহীদুল ইসলাম,
মাটিরাঙ্গা পৌর ম‌হিলা দ‌লের সভানেত্রী জয়শ্রী শিল্পী, মাটিরাঙ্গা পৌর ছাত্রদ‌ে‌লের সদস্য সচিব আব্দুর রহমান রা‌না, ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপ‌তি মঙ্গল কুমার চাকমা ও স্থানীয় বিমল চাকমা প্রমুখ বক্তব‌্য দেন।

ফ‌্যা‌সিস্ট আওয়ামী সরকা‌রে দীর্ঘ ১৬ বছরের দ‌ু:শাস‌ন ও লুটপা‌টের কথা উ‌ল্লেখ ক‌রে
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপ‌তি শাহজালাল কাজল ব‌লেন, বিএন‌পি সাম্প্রদায়িক-স‌ম্প্রী‌তি ও উন্নয়‌নে বিশ্বা‌সী। তাই বিএন‌পি যতবার ক্ষমতায় এস‌ে‌ছে ততবারই দে‌শের সাম্প্রদায়িক সম্প্রী‌তি, উন্নয়ন ও জনগ‌নের ভো‌টের অ‌ধিকার নি‌শ্চিত ক‌রে‌ছে। দীর্ঘ ১৬ বছরে ৩২ বার বড়ঝালা-মোহাম্মদপুরে যাতায়াতের জন্য ধলিয়া খালের উপর সেতু নির্মানের প্রতিশ্রুতি দিলেও আওয়ামীলীগ তা বাস্তবায়ন করেনি। বিএন‌পি ক্ষমতায় এ‌লে ধ‌লিয়া খা‌লের উপর সেতু নির্মানের আশ্বাস দেন তি‌নি। দে‌শের উন্নয়ন ও জনদু‌র্ভোগ লাগ‌বে আগামী সংসদ নির্বাচ‌নে পাহাড়ের উন্নয়নের রূপকার ওয়াদুদ ভুইয়া‌কে
ধা‌নের শী‌ষে ভোট দি‌য়ে নির্বাচিত করতে সকল সম্প্রদা‌য়ের প্রতি আহ্বান জানান তি‌নি।
গেল ১৬ বছ‌রে মা‌টিরাঙ্গার কোথাও উন্নয়‌নের ছোয়া লা‌গেনি উ‌ল্লেখ ক‌রে ‌মাটিরাঙ্গা পৌর বিএন‌পির সাধারণ সস্পাদক মো. ইব্রাহীম পা‌টোয়রী ব‌লেন ২০০১ সা‌লে বিএন‌পি ক্ষমতায় আসার পর জননেতা ওয়াদুদ ভুইয়া রাস্তা ঘাট ,ব্রিজ কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠা‌নের উন্নয়ন করেছে। ২০০৬ পরবর্তী ফ‌্যা‌সিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এ‌লে বিএন‌পির আম‌লে চালু হওয়া অনেক প্রকল্প বন্ধ ক‌রে দেয়া হয়।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌর বিএন‌পি, অঙ্গ ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দ ছাড়াও ৭নং ওয়ার্ডে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বী জনগন উপ‌স্থিত ছি‌লেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page