মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা
/ ১৯৪ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি :

পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে গুইমারা রিজিয়নের অধীন ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। এরই ধারাবাহি কতায় মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশকবাড়ী আর্মি ক্যাম্পের অন্তর্গত থংথং পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা এবং বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।
সোমবার (২৩জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিশকবাড়ী আর্মি ক্যাম্পের অধীন দুর্গম থংথং পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের আরএমও ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী।
মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে রাবার বাগান মন্দির ও ভজেন্দ্রপাড়া মন্দির নির্মাণের জন্য আট বান্ডিল ঢেউটিন, ৩০ জন পাহাড়ী ও বাঙ্গালীকে খাদ্য সামগ্রী এবং শিশকবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
একইদিন মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশকবাড়ী আর্মি ক্যাম্পের অধীন দুর্গম থংথং পাড়া এলাকায় চিকিৎসা বঞ্চিত পাহাড়ী-বাঙালী জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারিয়া দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে পাঁচ শতাধিক পাহা‌ড়ি বাঙ্গালীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
একই সময় বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে দুইজন পাহাড়ী নারীকে চিকিৎসার সেবা গ্রহণের নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সুসম্পর্ক অটুট রাখতে
সেনাবাহিনীর এরকম মানবিক উদ্যোগ ইতিবাচক দুর্গম জনপদে সাড়া ফেলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page