শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাগমারার আউচপাড়ায় সিসিকরণ রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ডিএম সাফি রুহিয়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি- মার্চেল্লো দাস, সম্পাদক- মিসেস ডরথী দাস কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী
Headline
Wellcome to our website...
মাটি কাটার চাঁদা না দেওয়ায় শিদলাইয়ের রাশেদ খানের উপর হামলার অভিযোগ চেয়ারম্যান উমর ফারুকের বিরুদ্ধে
/ ৩০১ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৫:০২ পূর্বাহ্ন

মাটি কাটার চাঁদা না দেওয়ায় শিদলাইয়ের রাশেদ খানের উপর হামলার অভিযোগ চেয়ারম্যান উমর ফারুকের বিরুদ্ধে

ডেক্স রিপোর্ট :

চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী নিয়ে শিদলাই ইউনিয়নের ভিডিও ধারণকারী রাশেদ খান ও ড্রেজার শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, মাটি কাটার চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় চেয়ারম্যান উমর ফারুক তার ইউনিয়নের চৌকিদার ও সন্ত্রাসী বাহিনী নিয়ে শিদলাই ইউনিয়নের কুড়ের পুল ব্রিজের কাছে অতর্কিত হামলা চালান। এ ঘটনায় চান্দলা ইউনিয়নের বাসিন্দা রাশেদ খান ভিডিও ধারণকারী হামলার শিকার হন। তিনি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার ওপর আক্রমণ করা হয় এবং ড্রেজার চালকসহ শ্রমিকদের মারধর করা হয়। হামলার পর রাশেদ খানকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এছাড়া, ড্রেজারের লেবার কামরুলকে চেয়ারম্যানের নির্দেশে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে শিদলাই ইউনিয়নের সাধারণ জনগণ প্রতিবাদ জানিয়ে কামরুল এবং রাশেদ খানকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চেয়ারম্যান উমর ফারুক প্রায়ই প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করেন এবং তার বাহিনী নিয়ে বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত থাকেন।

এ বিষয়ে চেয়ারম্যান উমর ফারুকের সঙ্গে 24hrstvbd.com এর পক্ষে থেকে একাদিকবার যোগাযোগ করা  সম্ভব হয় নি।

ভুক্তভোগী রাশেদ খান ও কামরুলসহ শিদলাই ইউনিয়নের সাধারণ জনগণ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page