বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুদিনের সফরে টুঙ্গিপাড়ায়
/ ২৩৭ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুদিনের সফরে টুঙ্গিপাড়ায়

স্টাফ রিপোর্টার : স্বপন দাস
৬ ই জুলাই ২০২৪ খ্রীঃ

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে নিজ বাড়িতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছিয়ে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি এবং তার নিজ বাস ভবনে রাত্রি যাপন করেছেন এবং আজ ৬ই জুলাই শনিবার সকালে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে একটি বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্য কালে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সেই গিমাডাঙ্গা, টুঙ্গীপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন এবং একটি মুজিব কর্নারের শুভ উদ্বোধন করবেন ।
গতকাল জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তার সুব্যবস্থা করেছেন এবং সেই সাথে পুরো জেলা জুড়েও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুঙ্গিপাড়া যেসব প্রবেশদার রয়েছে সেখানে পোশাকধারী সহ সাদা পোশাকেরও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, এবং তারা সর্বক্ষণিক নজরদারী করছেন বলে জানান তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ” গিমাডাঙ্গা, টুঙ্গিপাড়া ( জি,টি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পৃক্তদের কাছ থেকে জানা যায় শনিবার ৬ই জুলাই ২০২৪ খ্রীঃ তারিখে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উক্ত স্কুলের কোমলমতি ছাত্র/ছাত্রীদের কে সরাসরি জাতির পিতার সম্পর্কে সেই বাল্য কাহিনী শোনাবেন,তারই অধীর আগ্রহে রয়েছে কোমলমতি শিশু ছাত্র ছাত্রীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page