শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ
Headline
Wellcome to our website...
মোংলায় জমি দখলে বাঁধা দেয়ায় কলেজ ছাত্রী সহ ৬ জন রক্তাক্ত জখম
/ ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

মোংলায় জমি দখলে বাঁধা দেয়ায় কলেজ ছাত্রী সহ ৬ জন রক্তাক্ত জখম

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগীরা জানায়, বেশ কিছু দিন যাবত সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড ৬ নং ওয়ার্ড এলাকার দুলাল রায় পরিবারের ৯ বিঘার একটি চিংড়ি ঘেরের জমি দখলে নেয়ার চেষ্টা করে আসছিল একই এলাকার কালাম সরদার, আছাদ শেখ, প্রকাশ মন্ডল ও সভাষ মন্ডলসহ তাদের লোকজন। বাড়িতে কেউ না থাকার সুবাধে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কালাম সরদার, আছাদ শেখ, সুব্রত, বিজয় বৈদ্য, শিমুল ও প্রকাশসহ প্রায় ১০/১২ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে ওই জমি দখল করতে যায়

এ সময় দুলাল রায় ও তার পরিবারের নারী সদস্যরা জমি দখলে বাধা দিলে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে দখলকারীরা। খবর পেয়ে অন্যান্য সদস্যরা দৌড়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। এতে কলেজ ছাত্রী সমাপ্তি রায়, রিতা রায়, কার্তিক রায়, দুলাল রায়, ভুলু রায় সহ ৬ জন জখম হয়। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে রক্তাক্ত জখম দুলাল রায়ের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ৮ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত নামাকে অভিযুক্ত করে মোংলা থানায় এজাহার দাখিল করেছে ভুক্তভোগীরা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, দামেরখন্ড এলাকায় জমি দখলের ব্যাপারে একটি অভিযোগ হাতে পেয়েছি। দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং আহতদের চিকিৎসার ব্যাপারে হাসপাতালে খোজঁ খবর নেয়া হচ্ছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page