বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারল বাংলাদেশ
/ ৪৭৪ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:১৭ পূর্বাহ্ন

 

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান১৯তম। বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম ১০০ জনের তালিকাতেও নেই কেউ। অথচ এমন দলের বিপক্ষে ১৪৫ রানও তুলতে পারল না বাংলাদেশ। টানা দুই ম্যাচে ব্যর্থ হয়ে সিরিজ হারল শান্ত বাহিনী।বৃহস্পতিবার (২৩ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ১৪৫ রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সক্ষম হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

যাদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের আশা ছিল, উল্টো তাদের কাছেই কিনা ধবলধোলাই হওয়ার শঙ্কা। প্রথম ম্যাচের হারের দায় নাহয় অপরিচিত উইকেট আর কন্ডিশন দেয়া যেত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ১৪৫ রান তুলতেও ব্যর্থ বাংলাদেশ। তাও কিনা আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে যে দলের কোনো বোলার প্রথম ১০০ জনের তালিকাতেও নেই, তাদের বিপক্ষে! রান তাড়ায় নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করেছিল বাংলাদেশ। এরপরই হয় ছন্দপতন। দলীয় ১৩৮ রানের মধ্যেই নেই বাকি ৮ উইকেট।

সাকিব বলেন, ‘আমরা প্রত্যাশা করি নাই। আমার ধারণা, কেউই ভাবেনি আমরা দুইটা ম্যাচ হেরে যাব। সেখান থেকে তো অবশ্যই হতাশাজনক। যুক্তরাষ্ট্র যেভাবে খেলেছে তাদের কৃতিত্ব দিতে হয়।’

বিশ্বকাপের আগে বাংলাদেশের মিশন আপাতত ২৫ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।
প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page