মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
রাণীশংকৈলে করনাইট বাসনাহার এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন না করার অভিযোগ
/ ১৯৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

রাণীশংকৈলে করনাইট বাসনাহার এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন না করার অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার করনাইট বাসনাহার এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন না করার অভিযোগ উঠেছে।রবিবার (৩০ নভেম্বর) রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার। তবে অজ্ঞাত কারণে করনাইট বাসনাহার এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেননি জেলা শিক্ষা কর্মকর্তা। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোছা. শাহনেওয়াজ আক্তারের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কাগজপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউএনও কর্তৃক প্রতিবেদন মাদ্রাসা‌ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। যা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। অপরদিকে আতিকুজ্জামান নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করা হলে ইউএনও কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এ বিষয়ে তদন্ত চলছে। মাদ্রাসা কমিটির সভাপতি নুরুল হক,বর্তমান প্রধান শিক্ষক হাসান আলী ও সহকারী শিক্ষক আব্দুল মমিন জাল ও ভুয়া কাগজে নিয়োগ হওয়া প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার বরাবরে গত (২৭ নভেম্বর) পৃথক পৃথক ভাবে তিনটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো বক্তব্য দিতে তিনি অনিহা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page